
জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে
নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৪ অক্টোবর) সকালে আল-ফালাহ
মিলনায়তনে ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে
পারে, তা হাজার মানুষ মিলেও করতে পারে না। স্বাধীনতার এত বছর পরেও আমরা একটি মানবিক
সমাজ গঠন করতে পারিনি। এ ক্ষেত্রে জাতিকে ওলামায়েদের পথ দেখাতে হবে। নিজের জ্ঞানকে
কোরআন-হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে।